নির্বাচন ঘিরে ভারত আবারও ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারত আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার রাজধানীর মালিবাগ এলাকায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে প্রতিবেশী একটি দেশ ষড়যন্ত্র করছে। ওই দেশের কূটনীতিকরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, যা নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি অভিযোগ করেন, অতীতেও আওয়ামী লীগের ভোট কারচুপির…

ভারতে সাপের কামড়ে প্রতি বছর প্রাণ যাচ্ছে হাজারো মানুষের

ভারতে সাপের কামড়ে প্রতি বছর মারা যাচ্ছেন প্রায় ৫০ হাজার মানুষ, যা বিশ্বে মোট সাপের কামড়ে মৃত্যুর প্রায় অর্ধেক। সরকারি হিসাবের বাইরে বিভিন্ন গবেষণায় এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গ্লোবাল স্নেকবাইট টাস্কফোর্স (জিএসটি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্বাস্থ্যকর্মীদের ৯৯ শতাংশই সাপের কামড়ের জীবনরক্ষাকারী ওষুধ অ্যান্টিভেনম প্রয়োগে নানা ধরনের সমস্যার মুখে পড়েন। দুর্বল অবকাঠামো, পর্যাপ্ত অ্যান্টিভেনমের অভাব এবং প্রশিক্ষণের ঘাটতিকে এর প্রধান কারণ হিসেবে চিহ্ন…

জাতীয় নিরাপদ খাদ্য দিবসে ট্রান্সফ্যাট ও টেস্টিং সল্ট নিয়ে উদ্বেগ, জনস্বাস্থ্যে বড় ঝুঁকির সতর্কতা

আজ সোমবার পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘খাদ্য নিশ্চিত করি সুস্থ সবল জীবন গড়ি।’ দিবসটি উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) আলোচনা সভার আয়োজন করেছে। সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করাই এই দিবস পালনের মূল উদ্দেশ্য।

বিএফএসএ জানায়, নিরাপদ খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ, বিপণন ও বিক্রয় কার্যক্রমে জনসচেতনতা বাড়ানোই তাদের প্রধান লক্ষ্য…

ম্যানচেস্টার সিটির বিপক্ষে স্পার্সের দলে নেই স্পেন্স, দানসো ও ভ্যান ডে ভেন; ইনজুরি আপডেট দিলেন থমাস ফ্র্যাঙ্ক

নিউজ রিপোর্ট: ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাধিক তারকা খেলোয়াড়কে পাচ্ছে না টটেনহ্যাম হটস্পার। ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন ডেজেড স্পেন্স, মিকি ভ্যান ডে ভেন ও কেভিন দানসো। বিষয়টি নিশ্চিত করেছেন স্পার্স কোচ থমাস ফ্র্যাঙ্ক।

স্পেন্স কাফ ইনজুরিতে ভুগছেন, ফলে সিটির বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে না। এতে করে টটেনহ্যামের ইনজুরি তালিকা আরও দীর্ঘ হলো। এই ম্যাচে মোট ১১ জন সিনিয়র খেলোয়াড়কে পাচ্ছে না স্পার্স।

সেন্টার-ব্যাক মিকি ভ্যান ডে ভেনকে নিয়ে শেষ মুহূর্ত পর…

জনতার মেয়র

-কে এম আবুতাহের চৌধুরী

জনতার মেয়র তুমি লুৎফুর রহমানকথায় নয় কাজে তুমি করেছ তা প্রমাণ।বারার মানুষের সেবায় কাজ কর রাত দিনজনগণের বন্ধু তুমি ,কি করে শুধিব ঋণ।ইএমএ ,ইউনিভার্সিটি গ্রান্ট আর ফ্রি স্কুল মিলসেকেণ্ডারীতে ফ্রি খাবারে তোমার দরাজ দিল।

আইন শৃঙ্খলার উন্নয়নে এনেছ বাড়তি পুলিশক্লিনার সেইফার রাখতে বারা ,বাড়িয়েছ বখশিশ।স্বাস্থ্য ভাল রাখার জন্য ফ্রি সুইমিংয়ের আয়োজনভাল পার্কের জন্য সরকারী স্বীকৃতি কত বড় অর্জন ।বাংলা স্কুল চালু আর উইমেন রিসোর্স সেন্টারটাওয়ার হ্যামলেটসবাসীর জন্য সেরা…

সুনামগঞ্জ–২ আসনে জামায়াত প্রার্থী শিশির মনিরের গাড়িতে হামলা

নিউজ রিপোর্ট: সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনে ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী আইনজীবী শিশির মনিরের নির্বাচনি প্রচার গাড়ি ক্যারাভ্যানে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় দিরাই উপজেলার কাদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শিশির মনিরের সমর্থনে একটি প্রচার গাড়ি এলাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছিল। এ সময় মোটরসাইকেলে আসা একদল যুবক গাড়িটির ওপর হামলা চালায়। হামলাকারীরা গাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে।

এ …

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ইউএইর আকাশ ও ভূখণ্ড ব্যবহার করা যাবে না

নিউজ রিপোর্ট: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) স্পষ্টভাবে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের শত্রুতাপূর্ণ সামরিক পদক্ষেপে তারা তাদের আকাশসীমা, ভূখণ্ড বা জলসীমা ব্যবহার করতে দেবে না। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য কোনো হামলায় লজিস্টিক সহায়তাও দেবে না বলে পুনর্ব্যক্ত করেছে দেশটি।

সোমবার এক বিবৃতিতে ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমান আঞ্চলিক সংকট মোকাবিলায় সংলাপ, উত্তেজনা হ্রাস, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাই সবচেয়ে কার্যকর…

চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়াই জামায়াতের লক্ষ্য: পাবনায় ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পাবনায় এক নির্বাচনি জনসভায় বলেন, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা জামায়াতের মূল লক্ষ্য। তিনি জনগণের রায়ের ওপর ভিত্তি করে সৎ ও যোগ্য প্রতিনিধিদের নিয়ে ইনসাফভিত্তিক সরকার গঠনের প্রতিশ্রুতি দেন। ডা. রহমান হুঁশিয়ারি দেন, অতীতের ফ্যাসিবাদ আর ফিরে আসতে দেওয়া হবে না, এবং জনগণ পরিবর্তন চায়। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমানকে এক নজর দেখার অপেক্ষা, রাতভর জনসভা মাঠে নেতাকর্মীদের ভিড়

নিউজ রিপোর্ট:

রাত গভীর হওয়ার আগেই সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জমে ওঠে অপেক্ষার দৃশ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রথম নির্বাচনি জনসভাকে ঘিরে বুধবার দিবাগত রাত থেকেই মাঠে আসতে শুরু করেন হাজারো নেতাকর্মী। সবার লক্ষ্য একটাই—বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সামনে থেকে দেখা, তার বক্তব্য শোনা।

সিলেট জেলার বালাগঞ্জ থানা বিএনপির সদস্য আব্দুল হক রাতেই মঞ্চের সামনের জায়গা দখল করে বসেন। তিনি বলেন, “খালেদা জিয়ার জনসভায় এই মাঠে আগে এসেছি, কিন্তু তারেক রহমানকে কখনো …

মালয়েশিয়ায় জাল মাইকাডসহ ১৫টি অপরাধ শনাক্ত

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ার জাতীয় নিবন্ধন বিভাগ (জাবাতান পেনদাফতারান নেগারা—জেপিএন) ‘অপারাসি তেরানচাং জেপিএন (অপস ভেপ)’ নামে একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সেলাঙ্গরের বান্টিং এলাকার তেলুক পাংলিমা গারাংয়ে অবস্থিত একটি ইলেকট্রনিক্স উৎপাদন কারখানায় এই অভিযান পরিচালিত হয়।সমন্বিত এই অভিযানে জেপিএনের বিশেষ তদন্ত শাখা (বিএসকে), মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) এবং শ্রম বিভাগ (জাবাতান তেনাগা কেরজা—জেটিকে) যৌথভাবে অংশ নেয়। অভিযানে কারখানার প্রায় …