আগামী নির্বাচনের মাধ্যমেই জাতির ভাগ্যের ফয়সালা হবে: ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার | সিলেট | ৫ নভেম্বর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.

খালি হাতে ঢাকায় গেলেন আরিফ, ফিরলেন দলীয় মনোনয়ন নিয়ে

স্টাফ রিপোর্টার | সিলেট | ৬ নভেম্বর ২০২৫

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় দলীয় মনোনয়ন নিয়ে সিলেটে ফিরেছেন। তিন দিন আগেই তিনি ঢাকায় গিয়েছিলেন কিন্তু বিএনপি ঘোষিত ২৩৮ প্রার্থীর প্রাথমিক তালিকায় তার নাম ছিল না।

বিকেল সাড়ে ৭টার দিকে আরিফুল হক চৌধুরী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসময় তাকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। ‘আরিফ ভাই’, ‘ধানের শীষ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ব…

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী

অবশেষে দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিলেট-৪ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচন করতে সম্মতি দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

বুধবার (৫ নভেম্বর) রাত ১০টায় সিলেটভিউকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে তিনি সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি জানান, সিলেট-৪ আসনের মানুষের ভালোবাসা নিয়েই তিনি নির্বাচনী মাঠে নামবেন।
এর আগে তিনি সিলেট-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছি…

সিলেটে রাস্তায় নতুন নিয়ম, এক মাসে অর্ধকোটি টাকা জরিমানা

সিলেট নগরীর রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক নতুন উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ। কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর ফলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এখন শৃঙ্খলা ও স্বস্তির দৃশ্য দেখা যাচ্ছে। আগে যেখানে দীর্ঘ যানজট ও বিশৃঙ্খলা ছিল, এখন সেখানে চলছে নিয়মের চাকা।
অভিযান বিস্তারিত:

যানজট ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটারিচালিত অটোরিকশা ও অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে বিশেষ অভিযান শুরু করেছে। শুধু অক্টোবর মাসেই:

বিস্তারিত

প্রফেসর ডা. এ কে এম হাফিজ আর নেই

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সিলেটের সাবেক সভাপতি, প্রফেসর ডা. এ কে এম হাফিজ আর নেই। ৭৫ বছর বয়সে কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সিলেটের চিকিৎসা ও সমাজসেবায় তাঁর অবদান অসামান্য। তাঁর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। প্রফেসর হাফিজের জীবন ও কর্মের স্মৃতিচারণে শোক প্রকাশ করেছেন অসংখ্য গুণগ্রাহী।

সিলেটে নিজ বাসার ছাদে আওয়ামী লীগ নেতা খুন

সিলেট, শুক্রবার:

সিলেটে নিজ বাসার ছাদে খুন হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রাজ্জাক। শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এবং দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব মরহুম মৌলুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায় শেষে সকালে বাসার ছাদে হাঁটতে উঠেছিলেন আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিক…

১ নভেম্বর সিলেটবাসীকে রাজপথে নামার আহ্বান আরিফুল হক চৌধুরীর

সিলেটের উন্নয়ন বৈষম্য দূর করতে রোববার (১ নভেম্বর) সিলেট নগরীতে অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ওই দিন সকাল ১১টায় সিটি পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।

‘সিলেট আন্দোলন’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির ঘোষণা দেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে কুমারপাড়াস্থ নিজ বাসায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় আরিফুল হক চৌধুরী এ কর্মসূচি ঘোষণা করেন। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, সামাজিক, সা…

সিলেটে বাসার মালিক ও ভাড়াটিয়াদের জন্য কঠোর নির্দেশনা পুলিশের

স্টাফ রিপোর্টার | সিলেট | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

সিলেট মহানগর এলাকায় নাগরিক সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে বাসার মালিক, ভাড়াটিয়া এবং গৃহকর্মীসহ সকল নাগরিকের তথ্য সংগ্রহে কঠোর নির্দেশনা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-সেবা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিক সুরক্ষা ও অপরাধ দমন কার্যক্রমকে আরও কার্যকর করতে এসএমপি ‘সিটিজেন …

সিলেট থেকে ছয় ঘণ্টা পর যাত্রী নিয়ে লন্ডনে উড়লো বিমান

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ে। এতে বিমানের ইঞ্জিনের কাভার ক্ষতিগ্রস্ত হয়। ফলে ফ্লাইটটি প্রায় ছয় ঘণ্টা বিলম্বিত হয়। পরে ঢাকা থেকে পাঠানো আরেকটি উড়োজাহাজ এসে যাত্রীদের নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্র জানায়, সেদিন সকালে ঢাকা থেকে সিলেটে আসে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ২০১। সকাল ১০টা ২৫ মিনিটে ফ্লাইটটির লন্ডনের হিথ্রো বি…

সিলেটে বিএনপির শোডাউনে নির্বাচনী উত্তাপ

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সিলেটে বাড়ছে নির্বাচনী উত্তাপ। জেলার ছয়টি আসনেই বিএনপির সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন নিশ্চিত করতে নানা কর্মসূচি, সভা-সমাবেশ ও গণমিছিলের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা তুলে ধরছেন। এসব শোডাউনে উজ্জীবিত হয়েছেন তৃণমূল নেতাকর্মীরাও।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় হাইকমান্ড থেকে মনোনয়নপ্রত্যাশীদের ‘গ্রিন সিগন্যাল’ দিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে একাধিক প্রার্থী নিজেদের অবস্থান দৃঢ় করতে এলাকায় শক্তি প্রদর্শন করছেন…