বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনের উদ্যোগ, সরতে পারেন আহসান এইচ মনসুর

বুধবার: বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সূত্র। জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

সূত্রের দাবি, প্রক্রিয়া সম্পন্ন হলে আজই নতুন গভর্নর নিয়োগের বিষয়টি চূড়ান্ত হতে পারে।

এদিকে বুধবার বেলা ২টার দিকে বাংলাদেশ ব্যাংক কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, “আমি পদত্যাগ করিনি, আমাকে অপসারণও করা হয়নি। পদত্যাগের কথা শুনেছি, তাই চলে যাচ্ছি।”

অর্থ মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো পাওয়া যায়নি। তবে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে পরিবর্তন আসতে পারে—এমন জল্পনা প্রশাসনিক মহলে জোরালো হয়েছে।