শনিবার ‘এমএস নাউ’ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেন, “নতুন সর্বোচ্চ নেতার কোনো সমস্যা নেই, তিনি সম্পূর্ণ সুস্থ। তিনি গতকাল তার বার্তা দিয়েছেন এবং তিনি নিজের দায়িত্ব পালন করে যাবেন।”
এর আগে শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, তাঁর বিশ্বাস মুজতবা খামেনি আহত হয়েছেন এবং সম্ভবত তাঁর অঙ্গহানি ঘটেছে। তবে এ দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান।
এদিকে সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম ভাষণে মুজতবা খামেনি হরমুজ প্রণালি কার্যত বন্ধ রাখার আভাস দেন। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়, তাহলে নতুন নতুন ফ্রন্ট খুলে দেওয়া হতে পারে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে খামেনির এই বক্তব্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
