ট্রাম্পের হুমকি ‘যুদ্ধাপরাধের ইঙ্গিত’: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ‘পাথর যুগে ফিরিয়ে নেওয়ার’ হুমকিকে ‘ব্যাপক যুদ্ধাপরাধের ইঙ্গিত’ হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসদ পেজেশকিয়ান। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পেজেশকিয়ান বলেন, এ ধরনের বক্তব্য মূলত ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর অভিপ্রায় প্রকাশ করে, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তিনি সতর্ক করে বলেন, এমন হুমকি বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে ইরানি প্রেসিডেন্ট জানান, তিনি এ বিষয়টি নিয়ে তার ফিনিশ সমকক্ষের সঙ্গে কথা বলেছেন, যিনি পেশাগতভাবে একজন আইনজ্ঞ।

পেজেশকিয়ান আরও বলেন, ইতিহাসে বহুবার দেখা গেছে—অপরাধের বিরুদ্ধে নীরবতা শেষ পর্যন্ত বড় ধরনের মূল্য ডেকে আনে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে সচেতন ও দায়িত্বশীল অবস্থান নেওয়ার আহ্বান জানান।