প্রকৃতি রক্ষায় জোর দিলেন কিং চার্লস, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দাঁড়িয়ে অভিবাদন

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া ভাষণে পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরে আবেগঘন বার্তা দিয়েছেন King Charles III। তিনি বলেন, আগামী ২৫০ বছরের ভবিষ্যৎ ভাবতে হলে মানবজাতিকে প্রকৃতি রক্ষার দায়িত্বও নিতে হবে।

ভাষণে কিং চার্লস বলেন,
“আমরা যখন আগামী ২৫০ বছরের দিকে তাকাই, তখন আমাদের অবশ্যই প্রকৃতিকে রক্ষা করার যৌথ দায়িত্ব নিয়ে ভাবতে হবে। প্রকৃতি আমাদের সবচেয়ে মূল্যবান এবং অপরিবর্তনীয় সম্পদ।”

তার এই বক্তব্যের পর কংগ্রেসে উপস্থিত সদস্যরা দাঁড়িয়ে করতালি দেন।

পরিবেশ ও জলবায়ু ইস্যুতে দীর্ঘদিন ধরে সোচ্চার কিং চার্লস যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক ঐতিহ্যেরও প্রশংসা করেন। তিনি বলেন,
“আমাদের জাতির অস্তিত্বের বহু আগে, কোনো সীমান্ত আঁকারও আগে, স্কটল্যান্ড ও অ্যাপালাচিয়ার পর্বতমালা এক ছিল। যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক বিস্ময় সত্যিই অনন্য সম্পদ।”

তিনি আরও সতর্ক করে বলেন, প্রকৃতির গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলোর ধ্বংস ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে উঠছে।
“আমাদের প্রজন্মকে সিদ্ধান্ত নিতে হবে কীভাবে আমরা এই সংকট মোকাবিলা করব। কারণ প্রকৃতির এই ব্যবস্থাগুলোই আমাদের সমৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার ভিত্তি।”

ভাষণের শেষে আবারও কংগ্রেস সদস্যরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে কিং চার্লসের বক্তব্যকে স্বাগত জানান।