লেবাননে গত দুই মাসে ইসরাইলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৫৩৪ জন নিহত হয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্যমতে, একই সময়ে আহত হয়েছেন আরও ৭ হাজার ৮৬৩ জন। লেবাননের বিভিন্ন শহর ও সীমান্ত এলাকায় ইসরাইলি বাহিনীর বিমান ও স্থল হামলা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।
বিশেষ করে মার্চ মাস থেকে সীমান্ত অঞ্চলে ইসরাইলি সামরিক তৎপরতা ও সংঘাত তীব্র আকার ধারণ করার পর বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। চলমান সংঘাতের কারণে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছেন বলেও জানা গেছে।
এদিকে, আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংঘাত বন্ধে বিভিন্ন পক্ষ থেকে কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানানো হলেও এখন পর্যন্ত উত্তেজনা কমার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না।
সূত্র: Al Jazeera
