যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী Keir Starmer-এর প্রতি অনাস্থা জানিয়ে সরকারের সর্বশেষ মন্ত্রী হিসেবে পদত্যাগ করেছেন হেলথ মিনিস্টার Zubir Ahmed।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত পদত্যাগপত্রে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে লেখেন, “সাম্প্রতিক দিনগুলোতে এটা স্পষ্ট হয়েছে যে, প্রধানমন্ত্রী হিসেবে আপনার ওপর থেকে যুক্তরাজ্যের জনগণ এখন অপূরণীয়ভাবে আস্থা হারিয়েছে।”
জুবির আহমেদ ছিলেন হেলথ সেক্রেটারি Wes Streeting-এর ঘনিষ্ঠ সহযোগী। তার এই পদত্যাগকে সরকারে চলমান অস্থিরতার নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে আরও তিনজন মন্ত্রী পদত্যাগ করেন। তারা হলেন Jess Phillips, Alex Davies-Jones এবং Miatta Fahnbulleh।
একের পর এক পদত্যাগে প্রধানমন্ত্রী স্টারমারের নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন উঠেছে। বিরোধীরা বলছে, সরকারের ভেতরেই এখন আস্থার সংকট প্রকট হয়ে উঠেছে।
