কে এম আবু তাহের চৌধুরী|লন্ডন:
মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক বকশী ইকবাল আহমদ এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। সফরকালে তিনি যুক্তরাজ্যে বসবাসরত সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন বলে জানা গেছে।
এ সফরের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি সাংবাদিক সমাজের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে বলেও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। যারা সাংবাদিক বকশী ইকবাল আহমদের সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক, তাদের ০৭৪২৩ ২৪৭ ৯২৬ নম্বরে ফোন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
