খাজা এয়ারলাইনার ট্রেভেলস এণ্ড ওমরা গ্রপের লণ্ডনে সংবাদ সম্মেলন

বাংলাদেশ থেকে ২০২৭ সালের হজ্জ রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৬

কে এম আবু তাহের চৌধুরী|লন্ডন:

১৭ এপ্রিল মঙ্গলবার বাংলাদেশের সুপরিচিত খাজা এয়ারলাইনার ট্রেভেলস এণ্ড ট‍্যুরস এবং খাজা হজ্জ এণ্ড ওমরা গ্রুপের পক্ষ থেকে লণ্ডন বাংলা প্রেস ক্লাব অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ।বিশিষ্ট লেখক ও গবেষক সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সাংবাদিক সম্মেলনে বক্তব‍্য প্রদান প্রধান করেন সংস্থার প্রধান মোয়াল্লিম ও চেয়ারম‍্যান মাওলানা খাজা মাওলানা মঈন উদ্দিন আহমদ জালালাবাদী ।জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে বিপুল সংখ‍্যক সাংবাদিক ছাড়াও আরো উপস্থিত ছিলেন খাজা গ্রুপের সাথে হজ্জ পালনকারী মাওলানা আব্দুল মালিক ,মাওলানা রওনক আহমদ ,মাওলানা আব্দুল কুদ্দুছ ও কয়েকজন হাজীবৃন্দ ।


খাজা মঈন উদ্দিন জালালাবাদী লিখিত বক্তব‍্যে বলেন -বিগত ৪২ বছর ধরে তিনি হজ্জ ও ওমরা পালনকারীদের সেবা করে আছেন ।সৌদি ও বাংলাদেশ সরকারের লাইসেন্স প্রাপ্ত ট্রেভেলসের মাধ‍্যমে তিনি সর্বোত্তম সেবা প্রদানের চেষ্টা করেন ।
তিনি বিভিন্ন মূল‍্যের ও সুযোগ সুবিধা সম্বলিত ২০২৭ সালের জন‍্য ৪টি আকর্ষণীয় হজ্জ প‍্যাকেজ ঘোষণা করেন ।
তিনি বলেন – বাংলাদেশে হজ্জ কোটার মাধ‍্যমে দ্বৈত নাগরিকত্বের অধিকারী বৃটিশ বাংলাদেশীরা হজ্জ সম্পাদন করার সুযোগ পান ।আগামী ২৬ সেপ্টেম্বরের মধ‍্যেই ২০২৭ সালে হজ্জে গমনেচ্ছুক ব‍্যক্তিদের নাম নিবন্ধন করতে হবে ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে -যে সব বৃটিশ বাংলাদেশী বাংলাদেশী কোটায় হজ্জ করতে চান তাদের বাংলাদেশী পাসপোর্ট ও নিবন্ধন করা অত‍্যাবশ‍্যক ।হজ্জ সমাপন শেষে তারা সৌদি থেকে সরাসরি লণ্ডন ফিরতে পারবেন ।তবে বাংলাদেশের কোটায় গেলে পবিত্র হজ্জ পালনে কোন ধরনের মিথ‍্যার আশ্রয় নেওয়া ঠিক হবে না ।
সম্মেলনে খাজা ট্রেভেলসের সাথে হজ্জ পালনকারী হাজী সাহেবরা তাদের অভিজ্ঞতা বর্ননা করেন ।
সম্মেলনে মুসলিম উম্মাহর কল‍্যান ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।