ভোটের আমেজে ঈদের ছোঁয়া, কুমিল্লা ছাড়ছে ঘরমুখো মানুষের ঢল
নিউজ রিপোর্ট: ভোটের আমেজে যেন ঈদের ছোঁয়া লেগেছে কুমিল্লায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে দূরবর্তী জেলার মানুষজনের বাড়ি ফেরা এখন আবেগঘন এক উৎসবে রূপ নিয়েছে। পরিবারের টান আর নাগরিক দায়িত্বের মেলবন্ধনে কুমিল্লার বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও মহাসড়কগুলোতে সৃষ্টি হয়েছে মানুষের উপচে পড়া ঢল।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, বিকেল থেকেই কুমিল্লার বিভিন্ন বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড়। পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন পরিবেশে বাড়ির পথে রওনা দিচ্ছে…