হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্র–ইরানকে আলোচনায় বসার আহ্বান ইইউ প্রধানের
অস্ট্রেলিয়ার ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে Ursula von der Leyen যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্রুত আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন। তিনি হরমুজ প্রণালির বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে চলমান সংঘাত অবিলম্বে বন্ধের ওপর জোর দেন।
ইইউ প্রধান বলেন, কৌশলগত এই জলপথে ইরানের সম্ভাব্য অবরোধের চেষ্টা ‘নিন্দনীয়’। তিনি সতর্ক করে বলেন, বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি, মাইন পাতা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা কিংবা যেকোনো ধরনের অবরোধ বৈশ্বিক অর্থনীতিতে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে।…