‘ভোটে বিপ্লব, প্রবাসে উচ্ছ্বাস’ বিএনপির বিশাল বিজয়ে মালয়েশিয়ায় মিষ্টি বিতরণ

আহমাদুল কবির | মালয়েশিয়া:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোটের বিশাল বিজয়ের আনন্দে মালয়েশিয়ায় প্রবাসী নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে মিষ্টি বিতরণ করেন মালয়েশিয়া বিএনপির নেতাকর্মীরা।বিজয়ের উচ্ছ্বাসে নেতাকর্মীরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতের রাজনৈতিক পথচলায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় মালয়েশিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দি…

বাংলাদেশের নির্বাচনে বিজয়ী তারেক রহমান ও বিএনপিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

আহমাদুল কবির | মালয়েশিয়া:

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের নির্বাচনে বিজয়ী হওয়ায় তারেক রহমান ও (বিএনপি)-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।এক বিবৃতিতে তিনি বলেন, এই বিজয় গণতন্ত্রের বিজয়। নানা প্রতিকূলতা ও অসাধারণ চ্যালেঞ্জের সময় অতিক্রম করে বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের সুস্পষ্ট মতামত প্রকাশ করেছেন। জনগণের এই রায় দেশটির গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আরও বলেন, এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পর…

ঢাকার স্যানিটেশন ও নদী পুনরুদ্ধারে বিশ্বব্যাংকের ৩৭ কোটি ডলার ঋণ অনুমোদন

রাজধানীর স্যানিটেশন ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, পানি দূষণ হ্রাস এবং নদী-খাল পুনরুদ্ধার কার্যক্রম জোরদারে বাংলাদেশকে ৩৭ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। প্রতি ডলার ১২২ টাকা ৩৯ পয়সা হিসাবে এ অর্থের পরিমাণ প্রায় ৪ হাজার ৫২৮ কোটি টাকা।

ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় এ ঋণ অনুমোদন দেওয়া হয়। বুধবার সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ…

বৈচিত্র্যময় জাতি, ধর্ম ও ভাষার সমাহারে উন্নত মালয়েশিয়া

আহমাদুল কবির | মালয়েশিয়া:

বৈচিত্র্য কখনো দুর্বলতা নয় সঠিক পরিকল্পনা ও নেতৃত্ব পেলে তা-ই হয়ে উঠতে পারে উন্নয়নের প্রধান শক্তি।দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান অর্থনৈতিক শক্তি মালয়েশিয়া তার উজ্জ্বল উদাহরণ। ভৌগোলিক, জাতিগত, ধর্মীয় ও ভাষাগত বৈচিত্র্যকে সম্পদে রূপান্তর করে দেশটি আজ বিশ্বের উন্নত দেশগুলোর কাতারে নিজেদের জায়গা করে নিয়েছে।মালয়েশিয়া মূলত দুটি ভৌগোলিক অঞ্চলে বিভক্ত। পেনিনসুলার মালয়েশিয়া এবং বোর্নিও মালয়েশিয়া (সাবাহ ও সারাওয়াক)। এই দুই অঞ্চলের মাঝখানে বিস্তৃত বিশাল সাউথ …

যুক্তরাষ্ট্রকে সম্মান দেখানোর আহ্বান ইরানের প্রেসিডেন্টের, পরমাণু আলোচনায় অগ্রগতির ইঙ্গিত

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি ইরানকে সম্মান করার আহ্বান জানিয়েছেন। আগামী সপ্তাহে পরমাণু ইস্যুতে নতুন দফার আলোচনার আগে ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠককে তিনি “একটি অগ্রগতি” হিসেবে বর্ণনা করেছেন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, ইরানের পরমাণু কর্মসূচি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি-তে নির্ধারিত অধিকার অনুযায়ী পরিচালিত। তিনি বলেন, ইরানি জাতি সবসময় সম্মানকে সম্মান দিয়ে জবাব দিয়েছে, তবে শক্তির ভাষা ত…

পেরদানা পুত্রায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আহমাদুল কবির | মালয়েশিয়া:

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় অবস্থানরত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আজ রবিবার পুত্রাজায়ার পেরদানা পুত্রা কমপ্লেক্সে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছে।স্হানীয় সময় সকাল ৯টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী মোদি পেরদানা পুত্রা প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়।এরপর প্রধানমন্ত্রী মোদি রয়্যাল রেঞ্জার রেজিমেন্টের ফার্স্ট ব্যাটালিয়নের (সেরিমনিয়াল)…

সৌদি সফরে প্রিন্স উইলিয়াম

নিউজ রিপোর্ট: ব্রিটিশ রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্য প্রিন্স উইলিয়ামের প্রথম সৌদি আরব সফরকে ঘিরে তৈরি হয়েছে জটিল কূটনৈতিক বাস্তবতা। যুক্তরাজ্য সরকারের অনুরোধেই তিনি এই সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন এক রাজকীয় সূত্র। সূত্রের ভাষায়, “প্রিন্স অব ওয়েলস হিসেবে তিনি নিজের দায়িত্বকে খুব গুরুত্বের সঙ্গে নেন। সরকার যখন যেতে বলে, তিনি যান।”

আগামী সোমবার শুরু হতে যাওয়া এই সফর আগের সরকারি সফরগুলোর তুলনায় অনেক বেশি সংবেদনশীল। এস্তোনিয়া, পোল্যান্ড, ব্রাজিল বা দক্ষিণ আফ্রিকার সফরের সঙ্গে সৌদি আরবের…

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আহমাদুল কবির | মালয়েশিয়া:

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর করছেন ভারতের প্রধামন্ত্রী।শনিবার স্হানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুংগা রায়া কমপ্লেক্সে মোদির বহনকারী বিমান অবতরণ করে। সেখানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।এরপর রয়্যাল মালয় রেজিমেন্টের প্রথম …

চীনের ওপর নির্ভর করছে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ উদ্যোগ

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মেয়াদোত্তীর্ণ একটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির পরিবর্তে এমন একটি নতুন ও উন্নত চুক্তি করা সম্ভব, যেখানে চীনকেও অন্তর্ভুক্ত করা হবে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে কয়েক দশকের প্রচলিত ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ওবামা প্…

তাইওয়ান ইস্যুতে সতর্কবার্তা: ট্রাম্পকে অস্ত্র পাঠাতে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান শি জিনপিংয়ের

যুক্তরাষ্ট্র ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ানই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ইস্যু বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাইওয়ানে অস্ত্র পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে এসব কথা বলেন শি জিনপিং।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ফোনালাপে শি জিনপিং বলেন, স্বশাসিত দ্বীপ তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং এর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বেইজি…