রমজানে মসজিদমুখী তারুণ্য: মালয়েশিয়ায় নতুন আশার দিগন্ত

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় পবিত্র রমজানকে ঘিরে মসজিদভিত্তিক তারুণ্যের জাগরণে শুরু হয়েছে এক অনন্য উদ্যোগ। দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁর ফেসবুক পোস্টে জানান, আলহামদুলিল্লাহ—২২ ফেব্রুয়ারি কুয়ালালামপুরের জালান দুতায় অবস্থিত ঐতিহ্যবাহী মসজিদ উইলাইয়া পারসাকোতান প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিল ও “রাকান মসজিদ এক্স রাকান মুদা রমাদান” উদ্বোধনী অনুষ্ঠানে আসাতিজা ও তরুণদের সঙ্গে মিলিত হওয়ার সৌভাগ্য হয়েছে তাঁর।এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নেয় জাবাতান কেমাজুয়ান ইসলাম ম…

ইরান যুদ্ধ নিয়ে শীর্ষ জেনারেলের আপত্তির খবর ‘ভুল’: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বড় সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা আপত্তি জানিয়েছেন—এমন সংবাদকে “সম্পূর্ণ ভুল” বলে উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র সহজেই ইরানকে পরাজিত করতে পারবে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন হোয়াইট হাউস ও পেন্টাগনে ইরানে হামলার সম্ভাব্য ঝুঁকি—যেমন দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে পড়া, গোলাবারুদের ঘাটতি এবং মিত্রদের সীমিত সমর্থন—নিয়ে সতর্ক করেছ…

ইরানে বিমান হামলার সিদ্ধান্তে দূতদের মূল্যায়নই নির্ধারক: ট্রাম্প

ওয়াশিংটন/জেনেভা: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন বিমান হামলার সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের মূল্যায়নের ওপর। তারা মনে করলে যে তেহরান পারমাণবিক অস্ত্র সক্ষমতা ত্যাগের চুক্তি নিয়ে গড়িমসি করছে, সেক্ষেত্রে সামরিক পদক্ষেপের দিকে যেতে পারেন ট্রাম্প।

মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, ইরানের নতুন প্রস্তাব আসার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। এ সপ্তাহেই জেনেভায় চূড়ান্ত পর্যায়ের আলোচনা হওয়ার কথা, যেখানে মার্কিন প্…

বিশ্ববিজ্ঞানের শীর্ষ ২ শতাংশে বাংলাদেশি বিজ্ঞানী: অধ্যাপক ড. মাঈন উদ্দিন খন্দকারের স্বপ্ন, সংগ্রাম ও ভবিষ্যৎ ভাবনা

আহমাদুল কবির, মালয়েশিয়া:

বিশ্ববিজ্ঞানের অগ্রযাত্রায় বাংলাদেশের যে ক’জন বিজ্ঞানী আন্তর্জাতিক পরিমণ্ডলে উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছেন, তাঁদের মধ্যে অন্যতম অধ্যাপক ড.

মালয়েশিয়ায় গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মহান ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর-এর অডিটোরিয়ামে আয়োজন করা হয় আলোচনা সভা ও পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠান। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মি…

ট্রাম্পের শুল্কনীতি বাতিল: সুপ্রিম কোর্টের রায়ে প্রেসিডেন্টের ক্ষমতার সীমা নির্ধারণ

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর আরোপিত বিস্তৃত বৈশ্বিক শুল্কের একটি বড় অংশ বাতিল করে দিয়েছে। ৬–৩ ভোটে দেওয়া এ রায়ে আদালত বলেছে, ট্রাম্প যে আইনের আওতায় শুল্ক আরোপ করেছিলেন, তা তাঁকে এমন পদক্ষেপ নেওয়ার অনুমতি দেয় না।

এ রায়ের ফলে সম্ভাব্যভাবে শত শত বিলিয়ন ডলারের শুল্ক ফেরতের পথ খুলে গেছে। এতে শুল্কের বিরুদ্ধে মামলা করা ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন অঙ্গরাজ্যের জন্য বড় আইনি জয় এসেছে।

ট্রাম্প প্রশাসন দাবি করেছিল, জাতীয় জরুরি পরিস্থিতির মোকাবিলা…

মালয়েশিয়া–বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক

আহমাদুল কবির | মালয়েশিয়া:

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ১৯ ফেব্রুয়ারি মালয়েশিয়ার মিনিস্ট্রি অব ইনভেস্টমেন্ট, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমআইটিআই)-এর মন্ত্রী দাতুক সেরি জোহরি আব্দুল গনির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক ট্রেড ও ইনভেস্টমেন্ট-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিজনেস ও ইনভেস্টমেন্ট বৃদ্ধি, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফ…

ইরানে হামলার জন্য যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারে বাধা: ট্রাম্প–স্টারমার সম্পর্কে নতুন টানাপোড়ে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য সামরিক হামলার জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি না পাওয়ায় যুক্তরাজ্যের চাগোস দ্বীপপুঞ্জ চুক্তি নিয়ে নতুন করে ক্ষোভ প্রকাশ করেছেন। ব্রিটিশ সরকার এখনো ডিয়েগো গার্সিয়া ও RAF Fairford ঘাঁটি ব্যবহারের অনুমোদন দেয়নি বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

চাগোস চুক্তি নিয়ে ট্রাম্পের অবস্থান বদল

খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মরিশাসকে চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব হস্তান্তর করে ডিয়েগো গার্সিয়া ঘাঁটি দীর্ঘ…

মালয়েশিয়ায় পুনঃপ্রবেশে আজীবন নিষেধাজ্ঞাবাংলাদেশিসহ ১৮৪ অভবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

আহমাদুল কবির | মালয়েশিয়া:

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জোহর বাহরুর পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ১৮৪ জন বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আইনভঙ্গের দায়ে সাজাভোগ শেষে তাদের এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ।ফেরত পাঠানো বন্দিদের মধ্যে রয়েছেন— ইন্দোনেশিয়ার ৮২ জন, বাংলাদেশের ৫৯ জন, ফিলিপাইনের ১৫ জন, পাকিস্তানের ১০ জন, মিয়ানমারের ৮ জন, কম্বোডিয়ার ৪ জন, শ্রীলঙ্কার ২ জন এবং সুদান, ভারত, নিউজিল্যান্ড ও ভিয়েতনামের একজন করে নাগরি…

প্রবাসের রঙে আঁকা স্বপ্ন: মালয়েশিয়ায় আরবি ক্যালিগ্রাফিতে নিজেকে খুঁজে পেলেন ইয়াছিন ফরাজী

আহমাদুল কবির | মালয়েশিয়া:

জীবিকার প্রয়োজনে দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমান বহু মানুষ। কেউ শুধু কাজেই সীমাবদ্ধ থাকেন, আবার কেউ কেউ কাজের ফাঁকে খুঁজে নেন নিজের স্বপ্ন, নিজের ভালোবাসা। মালয়েশিয়াপ্রবাসী মো.