লন্ডন বাংলা প্রেস ক্লাব নির্বাচন ২০২৬ সম্পন্ন, নতুন নেতৃত্বের প্রতি আশাবাদ

নিজস্ব প্রতিবেদক: লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন ২০২৬ সফল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আকরামুল হোসেন আকরাম এবং কোষাধ্যক্ষ পদে মোঃ আবুল হান্নান নির্বাচিত হয়েছেন।

সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাইসির মাহমুদ। সহ-সভাপতি পদে আহাদ চৌধুরী বাবু এবং সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল কাদির মুরাদ দায়িত্ব পেয়েছেন। সহকারী কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ একলাছুর রহমান পাক্কু।

এছাড়া সাংগঠনিক ও ট্রেনিং সম্পাদক পদে আলাউর রহমান খান শাহিন, মিডিয়া অ্যান্ড আইটি সম্পাদক পদে ফয়সল মাহমুদ এবং ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সম্পাদক পদে রুপি আমিন নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সরওয়ার হোসেন, সাইদুর রহমান সোহেল, লোকমান হোসেন গাজী, ফারজানা চৌধুরী ও ইনাম চৌধুরী।

নির্বাচন প্রক্রিয়া সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত নেতৃত্ব লন্ডনে কর্মরত বাংলা ভাষাভাষী সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য জোরদার এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের কার্যক্রমকে আরও সক্রিয় ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেছেন।