নিউজ রিপোর্ট: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঘরে ঘরে এক হাতে ফ্যামিলি কার্ড দেওয়া আর অন্য হাতে মায়ের গায়ে হাত তোলা—এ ধরনের দ্বিচারিতা জনগণ আর মেনে নেবে না। মানুষের শরীরে আঘাত করা যায়, কিন্তু মানুষের মনে নয় বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, যে মায়ের সন্তানেরা কঠোর ফ্যাসিবাদকে হটিয়েছে, তারা এখনো সচেতন আছে এবং ঘুমিয়ে যায়নি। তিনি অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর যারা জুলাইয়ের চেতনা ও সংস্কার মানে না, তাদের দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। এ লক্ষ্য অর্জনে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, তাদের কোনো বিদেশনির্ভর পরিচয় নেই, একমাত্র পরিচয় বাংলাদেশ।
ভোটাধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জনগণের ভোটে হস্তক্ষেপ করা হলে দেশের যুবসমাজ শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলবে। নিজের ভোট ছাড়া অন্যের ভোটে হাত না দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের মনোনীত প্রার্থী হাসপাতাল আব্দুল্লাহ, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
