ফ্রান্সের প্রেসিডেন্ট Emmanuel Macron বলেছেন, এই সপ্তাহান্তে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তবে চলমান উত্তেজনার জন্য তিনি তেহরানকেই “প্রাথমিকভাবে দায়ী” বলে উল্লেখ করেছেন। খবর Al Jazeera।
ম্যাক্রোঁ বলেন, “আমেরিকা ও ইসরাইল আন্তর্জাতিক আইনের বাইরে সামরিক অভিযান চালিয়েছে, যা আমরা অনুমোদন করতে পারি না।”
তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন এবং অভ্যন্তরীণভাবে কঠোর দমন-পীড়নের নীতিই বর্তমান সংঘাতের পেছনে বড় কারণ। তার ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডের কারণে ইরানই পরিস্থিতির জন্য মূলত দায়ী।
এদিকে International Atomic Energy Agency (আইএইএ) জানিয়েছে, ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই।
বিশ্লেষকদের মতে, ম্যাক্রোঁর এই বক্তব্য পশ্চিমা মিত্রদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং মধ্যপ্রাচ্যের সংকট পরিস্থিতিতে কূটনৈতিক ভারসাম্য রক্ষার প্রচেষ্টা হিসেবেই দেখা যেতে পারে।
