যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সংগঠক এম এ মালেক খান যুক্তরাজ্য সফরে এসেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সভাপতি এবং বঙ্গবীর ওসমানী ইনস্টিটিউটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, গত ২০ মার্চ University of Northampton-এ অনুষ্ঠিতব্য ৫৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়ে তিনি যুক্তরাজ্যে আগমন করেন। অনুষ্ঠানটির আয়োজন করেছে Northampton Bangladeshi Chamber of Commerce।
এম এ মালেক খান একজন সুপরিচিত রাজনীতিবিদ, সাংবাদিক, গীতিকার ও সমাজসেবক। সিলেটের কৃতি সন্তান এই বীর মুক্তিযোদ্ধার সফর উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
তার সঙ্গে যোগাযোগের জন্য আগ্রহীরা ০৭৯২০৭২৪৪১৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
