জগন্নাথপুরের প্রবাসী ফয়জুল হক জুয়েলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলা সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে বিশিষ্ট সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী ফয়জুল হক জুয়েল-এর বাড়িতে মুর্দেগানদের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন তেঘরিয়া গ্রামের প্রবীণ মুরুব্বি হরুপ মিয়া এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজকর্মী রাহিন মিয়া তালুকদার

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আশরাফ মিয়া, মুরুব্বি আব্দুর রহিম, মুফতি সৈয়দ শামিম আহমদ, তেঘরিয়া জামে মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান, সমাজকর্মী আবু সুফিয়ান এবং যুবনেতা জিয়াউল হক জিয়াসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দ রাহা মিয়া, জুনেদ মিয়া, মুহিব মিয়া, শিপন আহমদ, মাষ্টার কাসেম আহমদ, কাওছার আহমদ, কবি বেলাল আহমদ, মাষ্টার শোয়েব আহমদ, মাওলানা তফজ্জুল হোসাইন, আবিব মিয়া, লিকন আহমদ, খুর্শেদ আহমদ, কদ্দুস মিয়া, ফয়জুল মিয়া, মাওলানা মুতমাঈন, মাওলানা ইয়াহিয়া আহমদ, তাহের আহমদ, মহসিন আহমদ ও সদরুল আহমদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। শেষে জিন্দা-মুর্দা এবং দেশ-বিদেশে অবস্থানরত সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতি সৈয়দ শামিম আহমদ