ওল্ডহাম বাংলাদেশ সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের Oldham-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম জনপ্রিয় সামাজিক সংগঠন Oldham Bangladesh Association-এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আখতার হোসেন-এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুহেল তালুকদার এবং সিনিয়র সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুস সবুর চৌধুরী এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আলী হায়দার চৌধুরী।

আলোচনা পর্বে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রবাসী কমিউনিটির উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন মো. রমিজুল ইসলাম এবং জয়নুল শাহজালাল। বক্তারা সংগঠনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি সংগঠক ও সাংবাদিক সালেহ উদ্দিন তালুকদার সুমন, অভিনেতা ও সাংবাদিক সেতু চৌধুরী, সাংবাদিক মিজানুর রহমান লিটু, সংগঠনের উপদেষ্টা দিলওয়ার হোসেন শিবলী, ব্যবসায়ী তাজ উদ্দিন এবং বাদশা মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিউল চৌধুরী, মিন্টু মিয়া, তারেক আহমেদ, ফয়সাল আহমেদ, সিরাজুল ইসলাম, সামিনুল হক, আজির উদ্দিন, দেলোয়ার হোসেন রুমান, তমসির আলী, হাসান আহমেদ, ওয়ায়েস আহমেদ খান ও কবির আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এ ধরনের সামাজিক আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের শিকড় ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত রাখে এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা শেষে উপস্থিত অতিথিদের সম্মানে প্রীতি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। ভোজ শেষে পারস্পরিক কুশল বিনিময় ও ঈদ-পরবর্তী শুভেচ্ছা আদান-প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সমাপনী বক্তব্যে সভাপতি আখতার হোসেন বলেন, প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও এ ধরনের ঈদ পুনর্মিলনী আনন্দ ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। তিনি অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।