হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের উপায় নিয়ে আন্তর্জাতিক নেতাদের অংশগ্রহণে একটি উচ্চপর্যায়ের সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী Yvette Cooper। এ তথ্য জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী Keir Starmer। খবর জানিয়েছে BBC.
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় Iran কার্যত Strait of Hormuz অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ উঠেছে। ফলে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং বৈশ্বিক জ্বালানির দাম বেড়ে গেছে।
প্রধানমন্ত্রী স্টারমার পুনরায় স্পষ্ট করে জানিয়েছেন, United Kingdom মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সরাসরি জড়াবে না। তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখতে উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক চাপ সৃষ্টি এবং দ্রুত হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করাই সবচেয়ে কার্যকর পথ।
এ লক্ষ্য বাস্তবায়নে সম্ভাব্য সব ধরনের কূটনৈতিক উদ্যোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত এই সম্মেলন মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
