হরমুজ প্রণালির কাছে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, উত্তেজনা বাড়ছে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে Iran এবার United States-এর একটি এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সেনাবাহিনীর বরাতে জানায়, হরমুজ প্রণালির কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা চালিয়ে বিমানটি ধ্বংস করা হয়।

এর আগে শুক্রবার F-15E Strike Eagle মডেলের একটি মার্কিন যুদ্ধবিমান ইরানের ভূখণ্ডে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। মার্কিন গণমাধ্যম CBS News জানিয়েছে, ওই বিমানের উদ্ধার অভিযানে একটি A-10 Thunderbolt II অংশ নেয় এবং সেটিও হামলার মুখে পড়ে। তবে ইরানের দাবি করা বিমান এবং প্রতিবেদনে উল্লেখিত বিমান একই কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত এফ-১৫ই বিমানের দুই আরোহীর একজনকে উদ্ধারের সময় আরও দুটি মার্কিন বিমান হামলার শিকার হয়। এ সময় এ-১০ যুদ্ধবিমানটির পাইলট সাগরে ঝাঁপ দেন এবং পরে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হলে কয়েকজন ক্রু আহত হন। তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। অপর পাইলটের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে।

এদিকে, এ ঘটনার প্রভাব সম্ভাব্য কূটনৈতিক আলোচনায় পড়বে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Donald TrumpNBC News-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “না, মোটেও না। এটা তো যুদ্ধ।”

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে প্রেসিডেন্টকে বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে।

তথ্যসূত্র: Al Jazeera