লন্ডন বাংলা টাইমস | অনলাইন:
ইসলামাবাদে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট JD Vance ইতোমধ্যে এয়ার ফোর্স টু-তে করে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
রওনা হওয়ার আগে তিনি জানান, যুক্তরাষ্ট্র এই আলোচনাকে ইতিবাচকভাবে দেখছে এবং “সৎ উদ্দেশ্য নিয়ে” ইরান এগিয়ে এলে আমেরিকাও “সহযোগিতার হাত বাড়াতে” প্রস্তুত। তবে তিনি সতর্ক করে বলেন, যদি ইরান কোনও ধরনের কৌশলী আচরণ করে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নেবে।
এই আলোচনার জন্য নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump, বলেও জানান ভ্যান্স।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি Karoline Leavitt জানিয়েছেন, শনিবার থেকে পাকিস্তানের রাজধানী Islamabad-এ এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
ভ্যান্সের সঙ্গে রয়েছেন বিশেষ দূত Steve Witkoff এবং উপদেষ্টা Jared Kushner। তবে এখনো পর্যন্ত ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়নি বলে জানা গেছে।
এই বৈঠককে ঘিরে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মোড় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : বিবিসি
