লন্ডন বাংলা টাইমস | অনলাইন:
টাওয়ার হ্যামলেটসে আসন্ন ৭ই মে মেয়র ও কাউন্সিলর নির্বাচনের প্রাক্কালে Aspire দলের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আকারে বড় না হলেও এই আয়োজন ছিল সাদামাটা, আন্তরিক এবং আশাবাদে ভরপুর, যা শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Jeremy Corbyn, যিনি Labour Party-এর সাবেক নেতা এবং বর্তমানে Your Party-এর পার্লামেন্টারি নেতা। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক এমপি Claudia Webbe এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী একাধিক বক্তা।
সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে একটি সুস্পষ্ট বার্তা তুলে ধরেন—Aspire-কে ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং কার্যকর নেতৃত্ব নিশ্চিত করা। তারা ‘ডেলিভারি’ ও ‘কন্টিনিউটি’-র ওপর জোর দিয়ে ভোটারদের সমর্থন কামনা করেন।
আয়োজকদের পক্ষ থেকে আগত সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
