হাউজ অব লর্ডসে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা প্রদান

লন্ডন বাংলা টাইমস | অনলাইন:
১৬ই এপ্রিল বৃহস্পতিবার নরথাম্পটন বৃটিশ বাংলাদেশী বিজনেস চেম্বার ও দি বেঙ্গল সেন্টারের উদ‍্যোগে হাউজ অব লর্ডসের কমিটি রুমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ৭ জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্বর্ধনা ও সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয় ।অনুষ্ঠানের হোষ্ট ও হাউজ অব লর্ডসের সদস‍্য লর্ড রামি রেন্জারের আমন্ত্রণে অনুষ্ঠিত উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের চেয়ারম‍্যান ও ওসমানী গবেষণা ইনস্টিটিউটের চেয়ারম‍্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক খান ।অনুষ্ঠানে স্বাগত বক্তব‍্য প্রদান করেন নরথাম্পটন বৃটিশ বাংলাদেশী বিজনেস চেম্বারের চেয়ারম‍্যান কাউন্সিলার নাজ ইসলাম ও পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ তানভির আহমদ ।বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনায় অংশ নেন -বিবিসি বাংলার সাবেক এডিটর সাবের মোস্তফা ,বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আব্দুর রহমান ,বাংলাদেশের সাবেক এমপি হাবিবে মিল্লাত ,সংবাদ পাঠিকা ডাঃ জাকি রিজওয়ানা আনোয়ার ,এনবিবিসির ডেপুটি চেয়ার টিপু রহমান ,নরথাম্পটন বাংলাদেশ এসোসিয়েশনের ট্রাস্টি এম এ রউফ,সলিসিটর প্রিন্স সাদেক চৌধুরী ,ব্যারিষ্টার সন্জয় রায় ,সাংবাদিক মিছবাহ জামাল ,এসপায়ার পার্টির চেয়ারম‍্যান কে এম আবু তাহের চৌধুরী প্রমুখ ।


অনুষ্ঠানে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রাখায় যাদের সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয় তারা হচ্ছেন -যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক খান ,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান ,বীর মুক্তিযোদ্ধা শিল্পী হিমাংশু গোস্বামী ,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ,বৃটেনে মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আফতাব আলী ,মুক্তিযুদ্ধের সংগঠক ফেরদৌস আরা রহমান ও বিশিষ্ট সমাজসেবী ইউসুফ রাজা চৌধুরী ।
লর্ড রামি রেন্জার প্রধান অতিথি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খানকে হাউজ অব লর্ডসের উত্তরীয় পরিয়ে সম্মানীত করেন ও তাঁর জীবনী গ্রন্থ উপহার দেন ।বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খানও লর্ড রামী রেন্জারকে মুক্তিযুদ্ধের উত্তরীয় পরিয়ে দেন ।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল পলিটিকা নিউজ ।সমাপনী বক্তব‍্য রাখেন সলিসিটর প্রিন্স সাদেক চৌধুরী ।মুক্তিযুদ্ধের উপর একটি স্বরচিত একটি কবিতা আবৃত্তি করেন কে এম আবু তাহের চৌধুরী ও স্বাধীনতা সংগীত পরিবেশন করে পম্পা আনোয়ার ।
প্রধান অতিথি আলহাজ্ব এম এ মালেক খান তাঁর বক্তব‍্যে -আয়োজক সংস্থা নরথাম্পটন বৃটিশ বাংলাদেশী বিজনেস চেম্বারের কর্ম কর্তাবৃন্দ ও লর্ড রামী রেন্জারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন‍্যবাদ জানান ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বৃটিশ বাংলাদেশী কমিউনিটির সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।