খামেনির শেষযাত্রায় ৪৮ হাজারের বেশি মানুষ পেলেন জরুরি চিকিৎসাসেবা, মৃত্যুর ঘটনা নেই

তেহরানে অনুষ্ঠিত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষযাত্রায় অংশ নেওয়া মানুষের মধ্যে প্রায় ৪৯ হাজার জনকে জরুরি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

দেশটির জরুরি সেবা বিভাগ রাষ্ট্র-সংশ্লিষ্ট আইএসএনএ সংবাদ সংস্থাকে জানিয়েছে, শেষযাত্রা চলাকালে মোট ৪৮ হাজার ৮০৪ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে তিনজনের সফলভাবে হৃদ্‌যন্ত্র পুনরায় সচল (কার্ডিয়াক রিসাসিটেশন) করা হয়েছে। এছাড়া প্রায় ১৮ হাজার মানুষকে বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শেষযাত্রা চলাকালে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা বা বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

সূত্র: আল জাজিরা