বিশিষ্ট সাংবাদিক বকশী ইকবাল আহমদকে লণ্ডনের ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়রের সম্বর্ধনা প্রদান

মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক বকশী ইকবাল আহমদকে লণ্ডনের ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার মোহাম্মদ ইসলাম ও সাবেক সিভিক মেয়র কাউন্সিলার হুমায়ুন কবিরের আয়োজনে কাউন্সিল চেম্বারে এক উষ্ণ সম্বর্ধনা প্রদান করা হয় ।এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী ।

কাউন্সিলার হুমায়ুন কবিরের উপস্থাপনায় এ সম্বর্ধনা অনুষ্ঠানে সিভিক মেয়র মোহাম্মদ ইসলাম সাংবাদিকতা ও সমাজসেবায় বকশী ইকবাল আহমদের অবদানের ভূঁয়শী প্রশংসা করেন ।বকশী ইকবাল তাঁর বক্তৃতায় ক্রয়ডন কাউন্সিলের মেয়রের এ উদ‍্যোগের জন‍্য ধন‍্যবাদ জানান এবং ক্রয়ডন কাউন্সিল ও মৌলভীবাজারের মধ‍্যে টুইনিং লিন্ক প্রজেক্ট ও বন্ধুত্বমূলক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান ।


সাবেক সিভিক মেয়র কাউন্সিলার হুমায়ুন কবির বৃটেনে সমাজসেবায় কে এম আবুতাহের চৌধুরীর অবদানের প্রশংসা করে বলেন -দীর্ঘ তিন বছর গবেষণা করে ড: মোহাম্মদ আবুল লেইছ কর্তৃক লিখিত একটি বইয়ে ভলান্টারী কাজে তাঁর অবদান ১০১ জনের মধ‍্যে প্রথম নাম্বারে স্থান পেয়েছে ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন -ব্রিটিশ বাংলাদেশী সোসাইটি ক্রয়ডনের সভাপতি নেছার আলী ,সহ সভাপতি জুবায়ের কবির ,শাহজালাল মসজিদের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন ,বিশিষ্ট লেখিকা কবি আসমা মতিন ,কবি শাহ আলম শামসুদ্দীন ,কমিউনিটি ব‍্যক্তিত্ব মোমেন ভূঁইয়া ,বিশিষ্ট ব‍্যবসায়ী কামাল খান ,আব্দুল মুকিত ,মতিউর রহমান খোকন ও মোহাম্মদ এহরাম চৌধুরী ।এছাড়া অন‍্যান‍্য কমিউনিটিরও বিশিষ্ট ব‍্যক্তি বর্গ উপস্থিত ছিলেন ।
মেয়র মোহাম্মদ ইসলাম অতিথিদের কাউন্সিলের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখান ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন ।পরে মেয়র পার্লারে সবাইকে চা নাশতা পরিবেশন করা হয় ।
মেয়র বকশী ইকবাল আহমদকে ক্রয়ডন কাউন্সিলের পক্ষ থেকে একটি ক্রেষ্ট প্রদান করা হয় ।