যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে ঈদুল আজহা ২৭ মে

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামী ২৭ মে, বুধবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগের দিন ২৬ মে পবিত্র হজ ও আরাফাতের দিন পালিত হবে। এরপর ২৭ মে মুসলিমরা ঈদুল আজহার নামাজ ও কোরবানির মাধ্যমে ধর্মীয় উৎসব পালন করবেন।

সৌদি আরবের চাঁদ দেখার ঘোষণার সঙ্গে মিল রেখে যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কয়েকটি দেশেও একই দিনে ঈদুল আজহা উদ্‌যাপনের সম্ভাবনা রয়েছে।

মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা ত্যাগ, আনুগত্য ও আত্মত্যাগের প্রতী…

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার!

চরম রাজনৈতিক অস্থিরতার মুখে ব্রিটেনের প্রধানমন্ত্রী Keir Starmer পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম  Daily Mail।

রোববার প্রকাশিত এক প্রতিবেদনে স্টারমারের ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই পদত্যাগ হবে তার “নিজের শর্তে” এবং মর্যাদা বজায় রেখেই।

ডেইলি মেইলের দাবি, স্টারমার বুঝতে পেরেছেন যে বর্তমান রাজনৈতিক সংকট আর দীর্ঘায়িত করা সম্ভব নয়। খুব শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়ের সময়সূচি ঘোষণা…

কঙ্গোতে ইবোলা ভাইরাস আতঙ্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থা ঘোষণা

কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

ডব্লিউএইচও জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ২৪৬টি সন্দেহভাজন সংক্রমণ এবং ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পরিস্থিতি এখনও বৈশ্বিক মহামারির পর্যায়ে পৌঁছায়নি বলে জানিয়েছে সংস্থাটি।

ডব্লিউএইচও’র মহাপরিচালক Tedros Adhanom Ghebreyesus বলেছেন, আক্রান্তের প্রকৃত সংখ্যা এবং ভাইরাসের বিস্তার নিয়ে এখনো “গুর…

চিকিৎসা নিতে আসা বাংলাদেশের রাষ্ট্রপতির বিলাসবহুল লন্ডন সফর নিয়ে প্রশ্ন ?

লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে গিয়ে বিলাসবহুল হোটেল, রিসোর্টে অবস্থান, বহর নিয়ে চলাফেরা ও শপিংকে কেন্দ্র করে রাষ্ট্রপতি মো.

যুক্তরাজ্যে বাড়ছে আধুনিক দাসপ্রথা, শোষণের শিকার হাজারো শ্রমিক

যুক্তরাজ্যে আধুনিক দাসপ্রথা ও শ্রম শোষণ বাড়ছে। কেয়ার, কৃষি ও সেবা খাতে অভিবাসী ও আর্থিক ও সামাজিকভাবে দুর্বল ব্রিটিশ তরুণরাও এই শোষণের ফাঁদে পড়ছেন…

লন্ডনে পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তেজনা, মোতায়েন ৪ হাজারের বেশি পুলিশ

যুক্তরাজ্যের রাজধানী London-এ শনিবার হাজার হাজার মানুষ দুই ভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ায় ব্যাপক উত্তেজনা ও কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। একদিকে ছিল ডানপন্থী নেতা Tommy Robinson-এর আয়োজিত “Unite the Kingdom” সমাবেশ, অন্যদিকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের “নাকবা ডে” মিছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে Metropolitan Police। পুলিশ ড্রোন, ঘোড়সওয়ার ইউনিট, কুকুর এবং সাঁজোয়া যান প্রস্তুত রেখেছে। দুই পক্ষের মিছিলের মাঝে “স্টেরাইল জোন” তৈরি করা হয়…

যুক্তরাজ্যের প্রথম বিলিয়নিয়ার ক্রীড়াবিদ হিসেবে নাম লিখালেন ডেভিড বেকহ্যাম

ডেভিড বেকহ্যাম ব্রিটেনের প্রথম বিলিয়নিয়ার ক্রীড়াবিদ হয়ে ইতিহাস গড়লেন। ফুটবল, ব্যবসা ও ব্র্যান্ড চুক্তির মাধ্যমে তার পারিবারিক সম্পদ ১ বিলিয়ন পাউন্ড ছাড়িয়েছে।

কে এই আলোচিত অ্যাঞ্জেলা রেনার?

যুক্তরাজ্যের আধুনিক রাজনৈতিক ইতিহাসে অন্যতম প্রভাবশালী এবং আলোচিত ব্যক্তিত্ব হলেন অ্যাঞ্জেলা রেনার। লেবার পার্টির এই শীর্ষস্থানীয় নেত্রী শ্রমজীবী পরিবার থেকে উঠে এসে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাজনৈতিক পদ—ডেপুটি প্রধানমন্ত্রী—পর্যন্ত আসীন হয়েছিলেন

গত ২৪ ঘণ্টায় হামে ১২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ১,৩০৩

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩০৩ জন রোগী।

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৯২ জন এবং পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ১১১ জনের। ফলে একদিনেই মোট নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে…

বিএনপি নেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব আর নেই

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও আইনজীবী অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অ্যাডভোকেট মুজিবুর রহমানের মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছ…