স্টারমারের নেতৃত্ব ঘিরে জল্পনা, পার্লামেন্টে ফিরতে চান অ্যান্ডি বার্নহ্যাম
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্ব নিয়ে কয়েকদিন ধরেই জোর আলোচনা চলছে। দলটির নেতা কিয়ার স্টারমারের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছে।
এই পরিস্থিতির মধ্যেই গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম ঘোষণা দিয়েছেন যে তিনি আবারও ব্রিটিশ পার্লামেন্টে ফিরতে চান। বার্নহ্যামকে স্টারমারের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।
এ লক্ষ্যে নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের মেকারফিল্ড আসনের লেবার এমপি জশ সাইমন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে সেখানে উপ…