ইরাকের আকাশে মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত, উদ্ধার অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক:

ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এক বিবৃতিতে মার্কিন বাহিনী জানায়, একটি কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় এ ঘটনা ঘটে। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় দুটি উড়োজাহাজ যুক্ত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরা…

স্পিকারের ফাঁকা আসনে শুরু ত্রয়োদশ জাতীয় সংসদ, নতুন সমীকরণে রাজনীতির নবযাত্রা

লুই ক্যানের নান্দনিক স্থাপত্যে নির্মিত জাতীয় সংসদের পরাবৃত্তাকার ছাদের নিচে আলো ঝলমল অধিবেশন কক্ষে শুরু হলো বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা। স্পিকারের আসন শূন্য রেখে ব্যতিক্রমী পরিস্থিতির মধ্য দিয়ে শুরু হওয়া এই অধিবেশন সংসদীয় ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

বৃহস্পতিবার সকাল ১১টার কিছু পর অধিবেশন শুরু হয়। নির্ধারিত সময়ে ২৯৭ জন সংসদ সদস্যের প্রায় সবাই নিজ নিজ আসনে উপস্থিত ছিলেন। আইনগত প্রক্রিয়া মেনে পাঁচ মিনিট অপেক্ষার পর সংসদ সচিব আগের সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার…

যুদ্ধ বন্ধে তিনটি শর্ত দিয়েছে ইরান

চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধ বন্ধে তিনটি শর্ত দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ বন্ধ করতে হলে তেহরানের বৈধ অধিকারের স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব শর্তের কথা উল্লেখ করেন। একই সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলেও জানান তিনি। ওই আলাপচারিতায় ইরা…

ইসরাইলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা, যুদ্ধ ‘নতুন পর্যায়ে’ যাওয়ার সতর্কবার্তা

ইসরাইলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।

অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরাইলের ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। হামলার পরপরই ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে সম্ভাব্য হুমকি প্রতিহত করার জন্য কাজ শুরু করে।

এদিকে চলমান সংঘাত নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অব্যাহত হামলার কারণে পরিস্থিত…

যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে এগিয়ে মুশফিকুল ফজল আনসারী

যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নতুন একটি নাম জোরালোভাবে আলোচনায় এসেছে। কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা মুশফিকুল ফজল আনসারীকে লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।সম্প্রতি যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহারের পর থেকেই তার উত্তরসূরি নিয়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। সেই আলোচনায় কয়েকটি নাম সামনে এলেও শেষ পর্যন্ত মুশফিকুল…

ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, তেহরান বলছে ঠিক করবে যুদ্ধের সময়সীমা

ইরানের শাসনব্যবস্থাকে উৎখাতের লক্ষ্য নিয়ে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে দেশটিতে হামলা চালায়। প্রথম হামলাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।

প্রাথমিকভাবে দ্রুত সফলতা পাওয়ায় আত্মবিশ্বাসী হয়ে ওঠেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুদ্ধের সময়সীমা নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। এক পর্যায়ে তিনি বলেন, যুদ্ধ চার থেকে পাঁচ সপ্তাহ স্থায়ী হতে পারে এবং প্রয়োজন …

আইআইইউএমে দেড় হাজার শিক্ষার্থীর মিলনমেলা: মেগা ইফতারে ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত

আহমাদুল কবির, মালয়েশিয়া:

পবিত্র মাহে রমজান উপলক্ষে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম)-এ অনুষ্ঠিত হয়েছে দৃষ্টিনন্দন এক মেগা ইফতার অনুষ্ঠান।মঙ্গলবার ১০ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই বৃহৎ ইফতারে বিভিন্ন দেশ ও সংস্কৃতির প্রায় দেড় হাজার শিক্ষার্থী একসঙ্গে অংশগ্রহণ করে এক অনন্য মিলনমেলার সৃষ্টি করেন।প্রতিবছরের ধারাবাহিকতায় আয়োজিত এই মেগা ইফতার কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূম…

মালয়েশিয়ায় সুমধুর কণ্ঠে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশের কুরআনের পাখিরা

আহমাদুল কবির, মালয়েশিয়া:

বিশ্বমঞ্চে বাংলাদেশের হাফেজদের উজ্জ্বল পদচারণা। হিফজুল কুরআন চর্চায় বাংলাদেশ এখন বিশ্বের কাছে এক উজ্জ্বল উদাহরণ। আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতাগুলোতে প্রায় প্রতি বছরই বাংলাদেশি হাফেজরা চ্যাম্পিয়ন হয়ে দেশের নাম উজ্জ্বল করছেন। তাদের মধুর তিলাওয়াত শুধু প্রতিযোগিতার মঞ্চেই নয়, বরং বিশ্বের নানা দেশের মসজিদে মুসল্লিদের হৃদয়েও গভীর ছাপ ফেলছে।

বিশেষ করে পবিত্র রমজান মাসে তারাবির নামাজে ইমামতি করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ পাচ্ছেন অসংখ্য বাংলাদেশি হ…

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়ছে, সমর্থকদের মধ্যেই প্রশ্ন

যুদ্ধের পক্ষে শক্ত যুক্তি দিতে পারছে না প্রশাসন; জ্বালানির দাম ও কৃষিখাতে প্রভাব নিয়ে উদ্বেগ

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাব বাড়তে থাকায় যুদ্ধ শেষ করার জন্য Donald Trump প্রশাসনের ওপর নিজস্ব সমর্থকদের চাপ বাড়ছে। এ তথ্য জানিয়েছে Al Jazeera।

ওয়াশিংটন থেকে প্রতিবেদনে আল জাজিরার সাংবাদিক Patty Culhane বলেন, মার্কিন প্রশাসন এখনো আমেরিকান জনগণের কাছে এই যুদ্ধের পক্ষে শক্ত কোনো যুক্তি তুলে ধরতে পারছে না।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী Pete Hegseth বলেছেন, Iraq যুদ্ধে ইরানের …