জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির, শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রতি জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে ফলাফল মেনে নেওয়াই প্রত্যাশিত।
বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি এ আহ্বান জানান।
ভাষণের শুরুতে তিনি বলেন, বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোট গ্রহণ আগামীকাল অনুষ্ঠিত হবে। এ ঐতিহাসিক মুহূর্তে তিনি মহান মুক্ত…