মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করার বিরুদ্ধে সতর্ক করেছেন। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের নামে বিভাজন গ্রহণযোগ্য নয়, তেমনি ইসলামের নামেও নয়।” মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘আগ্রাসনবিরোধী যাত্রা’ শেষে তিনি নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। স্বাধীনতার ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধের প্রশ্নে বিভাজন চলমান থাকায় ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম আশা করেন গণঅভ্যুত্থানের মাধ্যমে এই পরিস্থিতির অবসান হবে।