জট কাটল ক্রিকেটে, শুক্রবার থেকে শুরু বিপিএল
দিনভর উত্তেজনা, অনিশ্চয়তা আর নানা শঙ্কার পর অবশেষে সমঝোতায় পৌঁছেছে ক্রিকেটার ও বোর্ড। ক্রিকেটারদের বয়কটের কারণে বৃহস্পতিবার বিপিএলের কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। তবে মধ্যরাতে আলোচনার মাধ্যমে সমাধান হওয়ায় শুক্রবার থেকে আবার মাঠে ফিরছেন ক্রিকেটাররা। এর ফলে শুক্রবার নির্ধারিত সময়েই শুরু হবে বিপিএলের ম্যাচ। নতুন সূচি অনুযায়ী, বৃহস্পতিবার যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়নি, সেগুলো দিয়েই শুক্রবার ঢাকা পর্ব শুরু হবে। ১৬ জানুয়ারির ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচ হবে ১৮ জানুয়া…