ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি
স্পোর্টস ডেস্ক | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১৮৪তম স্থান থেকে উঠে এসে এখন লাল-সবুজরা অবস্থান করছে ১৮৩তম স্থানে।
চলতি মাসে এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলে এই উন্নতি এসেছে। হোম ম্যাচে ৩-২ গোলে হারলেও অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলের ড্র করেছে হামজা ও জামাল ভূঁইয়ার দল। এই পারফরম্যান্সের প্রভাব পড়েছে সর্বশেষ র্যাংকিংয়েও।
অন্যদিকে, হংকং দুই ধাপ পিছিয়ে এখন ১৪৮তম স্থানে, আর ভারতও দুই ধাপ অবনমন …