নিউজ রিপোর্ট: সিলেট সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রচারণায় উপস্থিত ছিলেন ব্রুকলিন পূর্ব নিউইয়র্ক উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বক্স এবং জিয়া মঞ্চের কেন্দ্রীয় সদস্য পারভেজ আহমেদ।
এ ছাড়াও ওয়ার্ড ও তৃণমূল পর্যায়ের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন। প্রচারণাকালে তারা ধানের শীষের পক্ষে জনসমর্থন চেয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
নেতারা বলেন, জনগণের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি মাঠে সক্রিয় রয়েছে। আগামী দিনগুলোতেও ৯ নম্বর ওয়ার্ডে ধারাবাহিকভাবে প্রচারণা কার্যক্রম চলবে বলে জানান তারা।
