ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কানিজ মওলা।
তিনি জানান, শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সংসদ সচিবালয় ইতোমধ্যে আয়োজন ঘিরে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।
নবনির্বাচিত সদস্যদের শপথের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
