শেরপুর-৩ আসনে ইশতেহার অনুষ্ঠান ঘিরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
নিউজ রিপোর্ট: শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ইশতেহার পাঠ অনুষ্ঠানের প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী…