ক্ষমতায় গেলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ঝিনাইদহে ডা. শফিকুর রহমান

নিউজ রিপোর্ট: বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসকরা তাদের শাসন কেয়ামত পর্যন্ত চালানোর স্বপ্ন দেখেছিল। তিনি বলেন, আমি এখানে কথা বলতে এসেছি সেই সব মানুষের পক্ষে, যাদের তুলে নিয়ে গিয়ে আয়না ঘরে বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল। আল্লাহর মেহেরবানিতে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছি।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ ওয়াজির আলী হাইস্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশের চেহারা পাল্টে দেওয়া হবে। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিবাজদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা হবে। তাদের হাত ভেঙে ব্যান্ডেজ করে দেওয়া হবে। আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।

বেকার যুবকদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের আমরা বেকার ভাতা দেব না, কারণ আমরা তোমাদের অপমান করতে চাই না। তোমরা কাজ চাও। তাই বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। ১১টি দল এক হয়ে দুর্নীতিকে লাল কার্ড দেখাতে চায়।

চাঁদাবাজদের উদ্দেশে তিনি বলেন, ৫ আগস্টের পর ঝিনাইদহে বেশি রেটে চাঁদা নেওয়া হচ্ছে। মানুষ কষ্ট করে রুজি রোজগার করে, আর তোমরা গিয়ে চাঁদা চাও। চাঁদাবাজি না করে ভিক্ষা করো।

তিনি আরও বলেন, আমরা অনৈক্য বা বিভক্তি নয়, একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। ২০২৪ সালে বিপ্লব হয়েছে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি আরেকটি বিপ্লব ঘটাতে হবে। আমরা ১৮ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই।

জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলী আজম মো. আবু বকর।

এছাড়া বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মতিয়ার রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব, শৈলকূপা উপজেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এএসএম মতিউর রহমান, জামায়াতের কেন্দ্রীয় সদস্য মোবারক হোসেন,