সুনামগঞ্জ জেলা আ.লীগের সহসভাপতি ব্যারিস্টার ইমন গ্রেপ্তার

আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকলেও, দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ব্যারিস্টার মো.

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম এর প্রতি গভীর শ্রদ্ধা শোক জানালো: লন্ডন বাংলা টাইমস

লন্ডন বাংলা টাইমস আলহাজ্ব সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সংস্কারকের ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সাহসিকতার সাথে অংশগ্রহণ করে দেশের প্রতি তাঁর ভালোবাসা প্রদর্শন করেন। সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় তাঁর অবদান ছিল অসামান্য, এবং তিনি সাধারণ মানুষের অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন। সিরাজুল ইসলামের আদর্শ ও শিক্ষা চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবে, এবং তাঁর স্বপ্নের একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ।

শামসুল উলামা স্মৃতি ফাউন্ডেশনের সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর (ব্রাহ্মণগাঁও) এলাকায় শামসুল উলামা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এক মনোজ্ঞ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লন্ডন বাংলা টাইমস অনলাইন পত্রিকার সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জনাব জামিল আহমেদ (আঃ জলিল) কে ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শামসুল উলামা ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন এর প্রাণবন্ত সঞ্চালনায় এবং ফাউন্ডেশন এর সভাপতি ক্বারী শেখ ছালিক আহমদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল…

জগন্নাথপুরে মউসিক শিক্ষক কল্যাণ পরিষদের অভিষেক সম্পন্ন

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামীক ফাউন্ডেশনের মউসিক শিক্ষক কল্যাণ পরিষদের উপজেলা কমিটির অভিষেক গেল ১৩ই সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি জগন্নাথপুর পৌরশহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের উপজেলা সভাপতি ফজলুল করিমের প্রধান অতিথি ছিলেন ইসলামীক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার উপপরিচালক হাফিজ মুহিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাকের বিশেষ প্রতিনিধি কাউসার চৌধুরী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত …

সুনামগঞ্জের জগন্নাথপুরে ৩৭টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব

রোববার (২৮ সেপ্টেম্বর) বিল্ব ষষ্ঠীর মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুরু হবে।ইতোমধ্যে পূজা মণ্ডপগুলোতে প্রতিমা পৌঁছেছে। শেষ মুহূর্তের আলোকসজ্জাসহ নানা আয়োজনের প্রস্তুতি চলছে। প্রতিটি পূজা মণ্ডপে ইতিমধ্যে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে।

সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। পূজা কমিটির দায়িত্বশীলরা জানিয়েছেন, মণ্ডপগুলোতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বিল্বষষ্ঠীর মধ্যে দিয়ে পূজা শুরু হবে। সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাঅষ্টমী, …

সুনামগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা কেশবা প্রিয় (৪০) ও তাঁর মেয়ে, সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী প্রথমা চৌধুরী। তারা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি সিএনজি চালক সজল ঘোষ (৫০), তিনি সুন…

সুনামগঞ্জে কমিটি বিরোধে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সেজাউল ইসলাম কালা মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জামালগঞ্জের সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে সংঘর্ষ হয়। নিহত সেজাউল ইসলাম কালা মিয়া লক্ষ্মীপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য কামরুল ইসলামের ছোট ভাই।

জামালগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল হোসেন জানান, বিএনপির কমিটি নিয়ে পূর্ববিরোধ ছিল। এর জের ধরে…