সুনামগঞ্জ সদর হাসপাতালে রোগীর ঢল, তীব্র শয্যা সংকটে মেঝেতে চিকিৎসা

সুনামগঞ্জ সদর হাসপাতালে রোগীর ঢল, শীতের শুরুতেই ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট। ২৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে, যা রোগী ও স্বজনদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শিশু ও বয়স্ক রোগীদের সংখ্যা বাড়ার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে শয্যা ও জনবল সংকটের অভিযোগ জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।

দুই দশক পর সুনামগঞ্জে তারেক রহমান, জনসভাকে ঘিরে হাওর রাজনীতিতে উত্তাপ

দীর্ঘ প্রায় দুই দশক পর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য এই সফরকে কেন্দ্র করে হাওরাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, আগামী ২২ জানুয়ারি সুনামগঞ্জ জেলা সদরে এক বিশাল জনসভায় বক্তব্য দিতে পারেন তিনি।

যদিও এখনো সফরের চূড়ান্ত কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা। সবকিছু অনুকূলে থাকলে সুনামগঞ্জ থেকেই তারেক রহমানে…

জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের ভাইস চেয়ারম্যান হলেন সাংবাদিক আব্দুল হাই

জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন এনটিভি ইউরোপ-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, প্রবীণ ও প্রথিতযশা সাংবাদিক মোঃ আব্দুল হাই। সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।

এই মনোনয়নকে মফস্বল সাংবাদিকতার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ ও আশাব্যঞ্জক অগ্রগতি হিসেবে দেখছেন দেশের সাংবাদিক সমাজের বিশিষ্টজনরা। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে নিরলস পরিশ্রম, সাহসী অনুসন্ধানী রিপোর্টিং এবং পেশাগত নৈতিকতা বজায় রেখে সাং…

সুনামগঞ্জ-৩: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে টানাপোড়েন

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে ৮ দলীয় নির্বাচনি সমঝোতা জোটের প্রার্থী নির্বাচন ঘিরে চরম টানাপোড়েন তৈরি হয়েছে। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর বারবার দলবদল করা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অ্যাডভোকেট শাহীনূর পাশাকে ঘিরেই এখন আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু।

জমিয়তে উলামায়ে ইসলামে তিন দশক সক্রিয় থাকার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে সমালোচিত ডামি নি…

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালীন সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন গুরুতর। শুক্রবার রাতে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও উত্তরের মাঠে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে সৈয়দ তাহমিদ আহমদ ও হোসাইন আহমদ কামালীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের মতে, নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে, এবং আহতদের পরিবারের সদস্যরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

জগন্নাথপুরে সংঘর্ষে এক ব্যক্তি নিহত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সংঘর্ষে শামীম আহমদ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শামীম আহমদ উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল প্রায় ১০টার দিকে গোতগাঁও গ্রামের টমটম চালক রবিউল মিয়া ও শামীম আহমদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে প্রতিপক্ষের হাতে থাকা সুলফির (লোহার দা সদৃশ ধারালো অস্ত্র) আঘাতে শামীম আহমদ গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

জগন্নাথপুরে প্রবাসীদের উদ্যোগে “পঁচিশের স্বাবলম্বী” কর্মসূচিতে ১৫০টি ছাগল বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন “সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে” হতদরিদ্র ও অসহায় মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে “পঁচিশের স্বাবলম্বী” নামে একটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির ২য় ধাপে মোট ৫০টি উন্নত জাতের দেশীয় ছাগল (ব্ল্যাক বেঙ্গল) বিতরণ করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে ইউনিয়নের সোনাতনপুর বাজারে এ ছাগল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী কাচা মিয়া। অনুষ…

জগন্নাথপুরে সালিশি বৈঠকে ডাকাত গোষ্ঠীর হামলায় আহত ১৩ গ্রামবাসী

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্থানীয় একটি সালিশি বৈঠক বানচাল করতে কুখ্যাত নজরুল ডাকাত গোষ্ঠীর হামলায় অন্তত ১৩ জন গ্রামবাসী আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) বিকেল তিনটার দিকে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ইসলামপুর (ব্রাহ্মণগাও) গ্রামের মাদ্রাসা প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন আতাউর রহমান, যাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমওজি ওসমানী মেডিকেল হসপিটালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে আরও রয়েছেন আইন উদ্দিন, আব…

কুখ্যাত নজরুল ডাকাত জেলে থাকলেও তার সহযোগীদের তৎপরতায় সংঘাতের আশঙ্কা

রিপোর্ট: মাহবুব হোসাইন, সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ইসলামপুর (ব্রাহ্মণগাঁও) গ্রাম আবারও অশান্ত হয়ে উঠেছে। গ্রামে দীর্ঘদিন ধরে সন্ত্রাস, মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িত কুখ্যাত নজরুল ইসলাম বর্তমানে ১০ বছরের সাজা ভোগ করছেন। কিন্তু তার সহযোগী ও পৃষ্ঠপোষকরা প্রকাশ্যে সশস্ত্র তৎপরতা চালিয়ে গ্রামটিকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

গ্রামে আবারও সন্ত্রাসের হুমকি

স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলামের সহযোগীরা তার নাম ব্যবহ…

জগন্নাথপুরে সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ‘পঁচিশের স্বাবলম্বী’ কর্মসূচিতে ছাগল বিতরণ

যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসহ আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের একদল সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তির সমন্বয়ে গঠিত সংগঠন “সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে”। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষা ও মানবকল্যাণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

এরই ধারাবাহিকতায় সংস্থাটির উদ্যোগে ‘পঁচিশের স্বাবলম্বী’ নামে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়। এ প্রকল্পের লক্ষ্য—সার্কেল ২৫ এলাকা…