ইংল্যান্ডের কার্ডিফে তিনজনের মৃত্যুর ঘটনায় পুলিশি অবহেলা: ছয় কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক শুনানি শুরু

অনলাইন ডেস্ক | ৭ নভেম্বর ২০২৫

ইংল্যান্ডের কার্ডিফ শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনায় ছয়জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক শুনানি শুরু হয়েছে। অভিযোগ, দুর্ঘটনার পর গাড়িটি খুঁজে পেতে পুলিশের লেগেছিল পুরো দুই দিন, যার ফলে আহতদের সময়মতো উদ্ধার করা সম্ভব হয়নি।

দুর্ঘটনা ও উদ্ধার বিলম্ব

ঘটনাটি ঘটে ২০২৩ সালের ৪ মার্চ রাতে। নিখোঁজ হন পাঁচজন তরুণ-তরুণী — সোফি রাসন (২০), ইভ স্মিথ (২১), ডার্সি রস (২১), রাফেল জিন (২৪) এবং শেন লাফলিন (৩২)।তারা রাতে বাইরে বেরিয়ে আর ফিরে আসেননি। পুলিশে…

সাউথপোর্ট হত্যাকাণ্ড: ভাইয়ের সতর্কবার্তা উপেক্ষিত, তদন্তে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ইংল্যান্ডের সাউথপোর্টে ২০২৪ সালের ২৯ জুলাই টেইলর সুইফট-থিমযুক্ত একটি নৃত্য কর্মশালায় তিন শিশুকে হত্যা করা কিশোর অ্যাক্সেল রুদাকুবানার বিরুদ্ধে তদন্তে উঠে এসেছে তার আগের সহিংস আচরণ ও পরিবারে ভয়ের পরিবেশের কথা।

লিভারপুল টাউন হলে চলমান সাউথপোর্ট ইনকোয়ারিতে জানা যায়, হত্যাকারীর বড় ভাই ডিওন রুদাকুবানা বহু আগেই আশঙ্কা করেছিলেন যে তার ভাই পরিবারের কারও ক্ষতি করতে পারে। ডিসকর্ড ম্যাসেজিং অ্যাপের মাধ্যমে এক বন্ধুকে তিনি জানিয়েছিলেন, “ঝগড়াগুলো ভয়ের কারণ, কারণ এগুলো প্রাণহানির ঝুঁকি তৈরি করে।”

পারিবা…

এফএ কাপের তৃতীয় রাউন্ডে উঠলো দুই ষষ্ঠ-স্তরের ক্লাব

ক্রীড়া ডেস্ক: ইংলিশ ফুটবল পিরামিডের ষষ্ঠ স্তরের দুটি ক্লাব এবারের এফএ কাপের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে। সোমবার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ড্র-এর পর এ তথ্য নিশ্চিত হয়।

ন্যাশনাল লিগ সাউথের স্লাও টাউন ড্র-এ প্রথম নির্বাচিত দল হিসেবে উঠে আসে এবং তারা মুখোমুখি হবে ন্যাশনাল লিগ নর্থের ম্যাকলেসফিল্ডের।

অন্যদিকে, স্থানীয় প্রতিদ্বন্দ্বী ব্রেইনট্রি টাউনের বিপক্ষে ৪-১ গোলে জিতে দ্বিতীয় রাউন্ডে ওঠা চেলমসফোর্ড সিটি ঘরের মাঠে খেলবে একই বিভাগীয় দল ওয়েস্টন-সুপার-মেয়ারের বিপক্ষে।

অন্যান্য ম্যাচে:

যুক্তরাজ্যে বাজেটের আগে রিভসের ভাষণ: কর বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দিলেন না

আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাজ্যে বাজেট ঘোষণার ঠিক আগে চ্যান্সেলর রাচেল রিভস স্পষ্ট করে জানিয়েছেন, তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে “প্রয়োজনীয় সিদ্ধান্ত” নেবেন, যা কর বৃদ্ধির সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না।

ডাউনিং স্ট্রিটে এক বাজেট-পূর্ব ভাষণে রিভস বলেন, “বিশ্ব আমাদের পথে আরও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে,” এবং সেই বাস্তবতায় তিনি বাজেটে জনস্বার্থে কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত।

লেবার পার্টির সাধারণ নির্বাচন ইশতেহারে আয়কর, ভ্যাট ও ন্যাশনাল ইনস্যুরেন্স না বাড়ানোর প্রতিশ্রুতি থাকলেও, সেই অবস্থ…

আলহাজ সিরাজুল ইসলামের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গত ২৯ তারিখ, বুধবার, সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টারে তেঘরিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে ও সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টারের যৌথ উদ্যোগে সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও বৃহত্তর সিলেট অঞ্চলের সালিশি ব্যক্তিত্ব আলহাজ সিরাজুল ইসলাম স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঘরিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য আলহাজ গফুর মিয়া। পরিচালনা করেন সান্ডারল্যান্ড বাংলাদ…

বার্মিংহামে ‘জাতিসংঘে বাংলা’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

বার্মিংহামে ‘জাতিসংঘে বাংলা’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ব্রিটিশ এমপি আইয়ুব খান বাংলা ভাষার জাতিসংঘের পূর্ণাঙ্গ দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির জন্য সমর্থন জানান। অনুষ্ঠানে বক্তারা প্রবাসী নতুন প্রজন্মের মধ্যে বাংলা শিক্ষা ও সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন। ২০২২ সালে বাংলাকে জাতিসংঘের অদাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য মহাসচিবকে ধন্যবাদ জানানো হয়। তবে, বাংলাদেশ হাই কমিশনের অনুপস্থিতিতে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।

৫২ বছর পর ব্রিকলেনে পুনর্মিলনীতে ১৯৭৩ সালের সহপাঠীরা

লন্ডন প্রতিনিধি:

পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেনে ৫২ বছর পর পুনর্মিলনীতে মিলিত হলেন রবার্ট মন্টিফিউরি সেকেন্ডারি স্কুলের ১৯৭৩ সালের ব্যাচের কয়েকজন প্রাক্তন সহপাঠী। গত সোমবার দুপুরে তাঁরা একত্রিত হন স্থানীয় “আমার গাঁও” রেস্টুরেন্টে। পুরোনো দিনের স্মৃতিচারণা, হাসি–আনন্দ আর বন্ধুত্বের উষ্ণতায় মুখর ছিলো আয়োজনটি।

ব্রিকলেন মসজিদে নামাজের সময় তাঁদের সঙ্গে দেখা হলে আমাকেও সেই মিলনমেলায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানান প্রাক্তন শিক্ষার্থীরা।

এই ঘরোয়া পরিবেশে আয়োজিত পুনর্মিলনীতে উপস্থিত ছি…

সিলেট থেকে ছয় ঘণ্টা পর যাত্রী নিয়ে লন্ডনে উড়লো বিমান

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ে। এতে বিমানের ইঞ্জিনের কাভার ক্ষতিগ্রস্ত হয়। ফলে ফ্লাইটটি প্রায় ছয় ঘণ্টা বিলম্বিত হয়। পরে ঢাকা থেকে পাঠানো আরেকটি উড়োজাহাজ এসে যাত্রীদের নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্র জানায়, সেদিন সকালে ঢাকা থেকে সিলেটে আসে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ২০১। সকাল ১০টা ২৫ মিনিটে ফ্লাইটটির লন্ডনের হিথ্রো বি…

আলোকচিত্র শিল্পী ডক্টর শহিদুল আলমের হাতে ‘রঙের দুনিয়া’ কাব্যগ্রন্থ উপহার

লন্ডন প্রতিনিধি:

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্র শিল্পী, জাতির বিবেক ও মানবতার কণ্ঠস্বর ড.

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে তাকে মাঠপর্যায়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। দলের সদস্যরা একযোগে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন, এবং কয়ছর এম আহমদ দ্রুত দেশে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন।