পূর্ব লন্ডনের চারটি কাউন্সিলে রেকর্ড ৮০ বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর নির্বাচিত
যুক্তরাজ্যের সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত চারটি বরো—Tower Hamlets, Newham, Redbridge এবং Barking and Dagenham—থেকে রেকর্ডসংখ্যক ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক ইতিহাসের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখছেন।
এবারের নির্বাচনে লন্ডনপ্রবাসী বাংলাদেশি কমিউনিটি থেকে তিন শতাধিক ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্ল্যাটফর্ম থেকে প্রার্থী হন। ফলাফলে …