কে এই আলোচিত অ্যাঞ্জেলা রেনার?
যুক্তরাজ্যের আধুনিক রাজনৈতিক ইতিহাসে অন্যতম প্রভাবশালী এবং আলোচিত ব্যক্তিত্ব হলেন অ্যাঞ্জেলা রেনার। লেবার পার্টির এই শীর্ষস্থানীয় নেত্রী শ্রমজীবী পরিবার থেকে উঠে এসে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাজনৈতিক পদ—ডেপুটি প্রধানমন্ত্রী—পর্যন্ত আসীন হয়েছিলেন