জনতার মেয়র

-কে এম আবু তাহের চৌধুরী

জনতার মেয়র তুমি লুৎফুর রহমান
কথায় নয় কাজে তুমি করেছ তা প্রমাণ।
বারার মানুষের সেবায় কাজ কর রাত দিন
জনগণের বন্ধু তুমি ,কি করে শুধিব ঋণ।
ইএমএ ,ইউনিভার্সিটি গ্রান্ট আর ফ্রি স্কুল মিল
সেকেণ্ডারীতে ফ্রি খাবারে তোমার দরাজ দিল।

আইন শৃঙ্খলার উন্নয়নে এনেছ বাড়তি পুলিশ
ক্লিনার সেইফার রাখতে বারা ,বাড়িয়েছ বখশিশ।
স্বাস্থ্য ভাল রাখার জন্য ফ্রি সুইমিংয়ের আয়োজন
ভাল পার্কের জন্য সরকারী স্বীকৃতি কত বড় অর্জন ।
বাংলা স্কুল চালু আর উইমেন রিসোর্স সেন্টার
টাওয়ার হ্যামলেটসবাসীর জন্য সেরা উপহার ।

ড্রাগ পূনর্বাসন কেন্দ্র আর ফ্রি হোম কেয়ার
বাড়ি নির্মাণের কাজ চলছে হাজারে হাজার ।
বৃটেনের সেরা মেয়র তুমি জনগণের প্রিয় ভাই
তোমার সেবায় মুগ্ধ হয়ে তোমাকে সালাম জানাই ।
দুশমনরা তোমার কাজ দেখে জ্বলে পুড়ে হচ্ছে ছাই
কাজেই তুমি করেছ প্রমাণ তোমার তুলনা নাই।
শত্রুরা যতই ষড়যন্ত্র করুক হেরে যাবে বারে বার
মানুষের জীবনে আসবে শান্তি দূর হবে অন্ধকার ।