প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও রুহুল কবির রিজভী আহমেদসহ ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রীর পদমর্যাদায় পাঁচজন উপদেষ্টা হয়েছেন। তারা হলেন- মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন আরও পাঁজন। তারা হলেন- হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন এবং রেহানা আসিফ আসাদ।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে নতুন এ নিয়োগের কথা নিশ্চিত করা হয়েছে।
