সিলেটের কৃতী সন্তান খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী নতুন মন্ত্রিসভার দায়িত্ব পাওয়ায় জেলায় আনন্দ ও সন্তোষের পরিবেশ বিরাজ করছে। বাণিজ্য ও শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় খন্দকার আব্দুল মুক্তাদির-কে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আরিফুল হক চৌধুরী-কে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, নতুন দায়িত্বপ্রাপ্ত দুই নেতার অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে দেশের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে। একই সঙ্গে প্রবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিতকরণ ও বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।
বার্তায় তাদের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
