অমর একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির শ্রদ্ধাঞ্জলি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ। শুক্রবার রাতের শুরুতেই তারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার-এর বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের অমর একুশ বাঙালির আত্মপরিচয়, আত্মমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার চেতনার চিরন্তন উৎস। মাতৃভাষার মর্যাদা রক্ষায় ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে।

তারা সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদদের ত্যাগ চির অম্লান ও চিরজাগ্রত হয়ে থাকবে জাতির হৃদয়ে।