হামের সংক্রমণ বেড়ে উদ্বেগজনক পরিস্থিতি, ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু

লন্ডন বাংলা টাইমস | অনলাইন:
দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৪৮ জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সার্বিকভাবে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন রোগীদের দ্রুত হাসপাতালে ভর্তি করা এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। তাই শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।