বার্মিংহামের লর্ড মেয়রের সম্মাননায় ভূষিত হলেন বাংলাদেশি সাংবাদিক জয়নাল ইসলাম

যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর Birmingham-এ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এক গর্বের মুহূর্ত তৈরি হয়েছে। মাল্টিকালচারাল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশি সাংবাদিক জয়নাল ইসলামকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেছে Birmingham City Council।

তিনি একমাত্র বাংলাদেশি সাংবাদিক হিসেবে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেন।

গত ১৮ মে ২০২৬, সোমবার, বার্মিংহাম সিটি সেন্টারের ঐতিহাসিক Council House Birmingham-এ আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শহরের প্রাণকেন্দ্র

বর্তমানে জয়নাল ইসলাম বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং ATN Bangla UK-এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখ, সংগ্রাম, অর্জন ও প্রত্যাশা নির্ভীক ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে মিডল্যান্ডসের বাংলা সাংবাদিকতায় একটি বিশ্বাসযোগ্য নাম হয়ে উঠেছেন।

অনুষ্ঠানে উপস্থিত কাউন্সিলর সাদেক মিয়া সমছু, যিনি গ্যারাটস গ্রীন ওয়ার্ড থেকে টানা তৃতীয়বার নির্বাচিত, জয়নাল ইসলামের সাংবাদিকতার প্রশংসা করে বলেন, তাঁর কাজ প্রবাসী কমিউনিটির কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করেছে।

সম্মাননা গ্রহণ করে জয়নাল ইসলাম বলেন,
“এই স্বীকৃতি বার্মিংহামের বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মিলিত কাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ সম্মান।”

উল্লেখ্য, চলতি বছরের ২৫ জানুয়ারি তিনি লন্ডন বাংলা প্রেসক্লাব থেকে “বেস্ট টিভি নিউজ রিপোর্টার” অ্যাওয়ার্ডও অর্জন করেন।