প্রবাসী বাংলাদেশী হজ্ব যাত্রীদের সেবায় নতুন সংগঠণ: প্রবাসী হজ্জ এজেন্সি এসোসিয়েশন

লন্ডন | কে এম আবু তাহের চৌধুরী:

প্রবাসী বাংলাদেশী হজযাত্রীদের সেবার মান আরো উন্নত করতে ও সুযোগ সুবিধা বৃদ্ধি করতে ২৫ টি ট্রাভেলস এজেন্সির প্রতিনিধিদের নিয়ে গত ১৪ই আগস্ট শুক্রবার বিকাল ৭ টার সময় পূর্ব লণ্ডনের স্টেপনি এলাকার একটি অভিজাত রেস্তোরাঁর হল রুমে এক সাধারন সভাপ সভার আয়োজন করা হয় ।

মাওলানা আব্দুল ওয়াহিদ শাহীনের সভাপতিত্বে ও ফুয়াদ আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব‍্য রাখেন হাজী মোহাম্মদ হাবীব ,আনোয়ার আলী , মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া ,বশির আহমদ প্রমুখ ।
সভায় সর্বসম্মতিক্রমে প্রবাসী হজ্জ এজেন্সি এসোসিয়েশন নামে একটি সংগঠণ প্রতিষ্ঠা করা হয় এবং সংগঠণের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

সভায় বিশেষভাবে আলোচনা করা হয় ২০২৭ সালের পবিত্র হজ্জ নিয়ে। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি হজযাত্রীরা যাতে সহজে, নিরাপদে এবং আইনসম্মতভাবে বাংলাদেশি হজ কোটার সুবিধা নিয়ে হজ পালন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

একই সঙ্গে ভবিষ্যতেও এই সুবিধা অব্যাহত রাখা এবং প্রবাসী হজযাত্রীদের জন্য হজ্জ ব্যবস্থাপনাকে আরও সহজ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশী কোটায় হজ্বব্রত পালন সহজ ও সাশ্রয়ি করতে বাংলাদেশ সরকার প্রবাসী বান্ধব হজ্ব করতে ঘোষণা করেছেন তাই হজ্ব মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সহজ, ও সুন্দর ভাবে পবিত্র হজ্ব পালনে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয় ।

সংগঠনের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, ডিরেক্টর, আল খিদমাহ ট্যুরস লিমিটেড ,জেনারেল সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাজী মোহাম্মদ হাবীব, ডিরেক্টর, আর রাহমাহ ট্যুরস ইউকে,ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব আনোয়ার আলী, ডিরেক্টর, আল কিবলাহ ট্রাভেলস ইউকে।

এছাড়া সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া, ডিরেক্টর, আল সাফা ট্রাভেলস ইউকে এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মোহাম্মদ বশির আহমেদ।ডিরেক্টর ফ্লাইভো ট্রাভেলস।
সভায় প্রবাসী বাংলাদেশী হজ্জ যাত্রীদের সকল জটিলতা নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় ।